রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে উৎসব ছাড়াই বই বিতরণ শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জানুয়ারি, ২০২২

১জানুয়ারি নতুন বছরের নতুন শিক্ষাবর্ষ শুরু। প্রতিবছর এই দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হলেও করোনা সংক্রমণের কারণে গতবারের মতো এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দিবেন। উপজেলার আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ আলহাজ্ব রমজান আলী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রম শুরু করেছি। একেকটি শ্রেণির শিক্ষার্থীদের ভাগ করে বিভিন্ন দিনে সরকারের সরবরাহকৃত বিনামূল্যে বই বিতরণ করা হবে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ বলেন, শিক্ষা মন্ত্রণালয় একেকটি শ্রেণির শিক্ষার্থীদের ভাগ করে বিভিন্ন দিনে বই দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন। তাই তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বিভিন্ন দিনে বই বিতরণ করবেন। একই রকম তথ্য দিয়েছেন অন্যান্য প্রাথমিক , মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কিন্ডার গার্টেনের প্রধানগণ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।