রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ইংরেজি বর্ষবরণের প্রথম দিনে “সোয়ান জিন্স লিমিটেড”-এর কর্মচারিদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জানুয়ারি, ২০২২

পৃথিবীজুড়েই বর্ষবরণের বিচিত্র আয়োজন ও রীতি দেখা যায়। দেশে দেশে জাতি ভেদে ইংরেজি  নববর্ষকে বরণ করার  ধরন আলাদা হলেও পুরো পাশ্চাত্য অর্থাৎ ইউরোপ-আমেরিকার আতশবাজি আর হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ বা ‘থার্টিফার্স্ট’ উদযাপন করা হয় পৃথিবী জুড়ে ।আমাদের দেশে  ইংরেজি নববর্ষকে পহেলা জানুয়ারি উৎসবের মধ্যে বরণ করে অনেকটা বনভোজনের আমেজে।

পৃথিবীজুড়ে ইংরেজি বর্ষপুঞ্জির উপর নির্ভরশীল হওয়ায় দৈনন্দিন জীবন থেকে শুরু করে জীবনের প্রায় সমগ্রই ইংরেজি তারিখের উপর নির্ভরশীল হয়ে পড়েছে । তাই তো এখন ইংরেজি দিন-তারিখে চলছে সকল হিসাবনিকাশ ।

তারই একটি উল্লেখযোগ্য নমুনা গার্মেন্টস কর্মীদের ইংরেজি নববর্ষ বরণ আয়োজন। ইংরেজি নববর্ষকে পহেলা জানুয়ারি উৎসবের মধ্যে বরণ করে অনেকটা বনভোজনের আমেজে। ঢাকা জেলার সন্নিকটে উত্তরখান থানার কাচঁকুড়ায় প্রতিষ্ঠিত “সোয়ান জিন্স লিমিটেড”-এর কর্মকর্তা-কর্মচারিরাও অনারম্বড় আযোজনের মধ্যদিয়ে ইংরেজি নববর্ষকে বরণ করেন ।

মহামারি করোনার থাবায় গোড়া গার্মেন্টস শিল্প স্হবির হয়ে পরলেও বর্তমানে কিছুটা আলোর মুখ দেখছে । অনেক গার্মেন্টস মালিকগন কারখানা বন্ধ করতে বাধ্য হন পাশাপাশি বহু শ্রমিকরা চাকুরিচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করেন । মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ও সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয় । আল্লাহর অশেষ রহমতে ও সরকারের কার‌্যকরি ভুমিকায় এই অদৃশ্য যুদ্ধে গোটাবিশ্ব আজ জয়ের সন্ধি ক্ষণে ।সরকারের পক্ষ থেকে করোনাকালীন সময় সকল অনুষ্ঠান ও সম্মিলিতভাবে উল্লাসে বাধা থাকলেও বর্তমানে তা শিথিল করা হয়েছে ।

অক্লান্ত পরিশ্রমের মধ্যদিয়ে দিন পাড় করলেও গার্মেন্টসকর্মীরা বছরে দুই ঈদ ছাড়া ছুটির দেখা মেলা ভার । তাই তারা বাংলা বর্ষবরণের ন্যয় ইংরেজি বর্ষকে বরণ করতে মেয়েরা ভরপুর সাজগোজ করলেও সবাই মাস্ক পড়তে ভুল করেননি । মেয়েদের পাশাপাশি ছেলেরাও জমকালো পোশাক  আর নতুন পাজামা-পান্জাবী পড়ে নিজেদের উপস্হাপনে ব্যস্ত ছিলেন ।

ইংরেজি বর্ষবরণকে প্রানবন্ত করতে “সোয়ান জিন্স লিমিটেড”-এর কর্মীরা দিনভরঢ় সঙ্গীত ও নৃত্য পারিবেশন করেন । মধ্যাহ্নের ভোজের পাশাপাশি আয়োজন করা হয় র‌্যাফেল ড্র । এসময় উপস্হিত ছিলেন উক্ত কোম্পানির জিএম মোঃ মোকলেছুর রহমান, সকল উর্ধতন কর্মকর্তা-কর্মচারি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । কোম্পানির জিএম মোঃ মোকলেছুর রহমান ও ডিজিএম মোঃ সিরাজুল ইসলাম বক্তব্য পেশ করেন । ‌র‌্যাফেল ড্র-এ বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান শেষে সমাপ্তি হয় ইংরেজি বর্ষবরণের অনুষ্ঠান ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।