রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় “কুঠি বাড়ি কফি হাউস ও রেস্টুরেন্ট’ এর কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় উদ্বোধন করা হয়েছে নতুন বছর থেকে “কুঠি বাড়ি কফি হাউস ও রেস্টুরেন্ট’ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শক্রবার শেষ বিকেলে উপজেলা বাইপাস মড়কের মেডিক্যাল এ্যাসিসট্যান্ট স্কুল (ম্যাটস) এর বিপরীতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রধান অতিথি হিসেবে “কুঠি বাড়ি কফি হাউস ও রেস্টুরেন্ট’ এর শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুল হোসেন সকুল, সিরাজুল হক, আবুল কাশেম সরদার, ফরহাদ তালুকদার, কাজী রিয়াজ, নিখিল সমদ্দার, উজ্জল লাহেড়ী, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, মানিক সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।

“কুঠি বাড়ি কফি হাউস ও রেস্টুরেন্ট’ পরিচালনাকারী আল আমীন জানান, এলাকার মানুষের দেশী বিদেশী বিভিন্ন প্রকার খাবারের মেন্যু নিয়ে বিকেল ৩টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে ব্যবসা প্রতিষ্ঠান।

পরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিরে পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।