রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় দাসেরহাট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় শহীদ আলী স্মৃতি সংঘের উদ্দ্যোগে দাসেরহাট প্রিমিয়ার লীগের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কিং ড্রিমসকে ২৫ রানে হারিয়ে কাঠালবাড়ি ওয়াবিয়র্স চ্যাম্পিয়ান হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় দাসেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে দাসেরহাট প্রিমিয়ার লীগের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সরদার, সৈয়দ সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, মামুন হাওলাদার, ইলিয়াস শরীফ, বাবুল বেপারী, বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক, ইউপি সদস্য মনির তালুকদার, রোজিনা আক্তার প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ান কাঠালবাড়ি ওয়াবিয়র্সকে ১৫ হাজার টাকা ও রানার্সআপ কিং ড্রিমসকে ১০ হাজার টাকা পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।