রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে সোহরাই উৎসব উদযাপন ও আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে নওগাঁর সাপাহারে সোহরাই উৎসব উদযাপন ও আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিন্যাকুড়ি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আদিবাসী পরিষদের আয়োজনে উপজেলা আদিবাসী ছাত্র পরিষদ ও ত্রিশূলের সহযোগীতায় সোহরাই উৎসব উদযাপন ও আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত হয়। সূচনালগ্নে মোমবাতি ও প্রদীব জ্বালিয়ে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয়। পরে উৎসব কে ঘিরে বিভিন্ন উপজেলা হতে ৫১ টি আদিবাসী নৃত্য দলের অংশ গ্রহণে ক্ষুদ্র ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির গান ও নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ঢাক মাদলের তালে নিজস্ব সংস্কৃতির নৃত্য উপভোগ করতে অনুষ্ঠানস্থলে ছুটে আসেন হাজারো মানুষ। এতে করে মিলন মেলা বসে ক্ষুদ্র ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মাঝে; মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশূল-স্বোপার্জিত কৃষ্টির নীত এর প্রতিষ্ঠাতা, সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী তৃণা মজুমদার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টু পাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী, লেখক ও গবেষক সারা মারান্ড়ী, তিলনা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্না মুরমু, সৃস্টি একাডেমির প্রধান শিক্ষক ইসফাত জেরিন মিনা, উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি শ্রীকান্ত প্রমূখ।
শেষে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।