রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা ভলান্টিয়ার ইয়্যূথ অ্যাওয়ার্ড পেল ডোমারের “সবার পাঠশালা”

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ূ পরিবর্তন, এসডিজিএস সহ বিভিন্ন সামাজিক কাজ করার লক্ষ্যে ২০১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সবার পাঠশালা’ করোনা সংকট মোকাবেলায় সাহসী উদ্যোগ নেওয়ার স্বীকৃতিস্বরূপ ‘পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান’ শাখায় জাতীয় পর্যায়ে সেরাদের সেরা দশের মধ্যে থেকে ‘শেখ হাসিনা ভলান্টিয়ার ইয়্যূথ অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করে ‘সবার পাঠশালা’।
৩০ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দে ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অ্যাওয়ার্ড অর্জনকারীদের মাঝে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ‘সবার পাঠশালা’র প্রতিনিধি হিসেবে ‘শেখ হাসিনা ভলান্টিয়ার ইয়্যূথ অ্যাওয়ার্ড-২০২০’ গ্রহন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা সমন্বয়ক গোপাল রায়।
উল্লেখ্য যে, ‘Dhaka OIC YOUTH CAPITAL 2020’ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’। বিভিন্ন ক্যাটাগরিতে ৮৬টি দেশের প্রায় ৭০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
৩০শে ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দে ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রী  জনাব জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন এমপি, ওআইসি ইয়্যুথ ফোরামের প্রেসিডেন্ট জনাব ত্বাহা আইহান, মালদ্বীপের যুব, ক্রীড়া ও কমিউনিটি এমপাওয়ারমেন্ট মন্ত্রী জনাব আহমেদ মাহলুফ, রাশিয়ান ফেডারেশনের অধীন তাতারস্তান প্রজাতন্ত্রের যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব তিমুর সোলেমানভ।
‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা সমন্বয়ক গোপাল রায় বলেন, ‘করোনা সংকট সময়ে সবার পাঠশালা শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ূ পরিবর্তন, এসডিজিএস সহ বিভিন্ন সামাজিক কাজ করেছে এতে কোনো সন্দেহ নেই। মানুষের বন্ধু বই নিয়ে যেমন আমরা কাজ করেছি বা করছি ঠিক তেমনি প্রকৃতির বন্ধু গাছ নিয়েও কাজ করে যাচ্ছি আমরা। করোনা সংকটের সময় আমরা মানুষের মুখে সামন্য হলেও খাদ্য তুলে দেওয়ার প্রচেস্টা করেছি, ঠিক তেমনি ১০ হাজার বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রকৃতির খাদ্যও যোগান দেওয়ার প্রচেস্টা করেছি আমরা। তার ফলস্বরূপ আজ আমাদের এ অর্জন। আশা করা যায় এ অর্জন আমাদের অপ্রতিরোধ্য করে, অনুপ্রেরণার সারথি হয়ে সামনে আরো এগোনোর সাহস যোগাবে।’
‘সবার পাঠশালা’র আরেক প্রতিষ্ঠাতা সমন্বয়ক দীপঙ্কর কর্মকার বলেন, ‘সবার পাঠশালা’ এত বড় অর্জনে শ্রদ্ধেয় উপদেষ্টা স্যার সহ প্রতিষ্ঠাতা সমন্বয়ক, সমন্বয়ক, ম্যানেজিং ডায়রেক্টর, কার্যকরী সদস্য, সাধারণ সদস্য, সেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, মিডিয়া কর্মী, সাংবাদিক, আলোচক-সমালোচক সহ ছোট-বড় সবার  কৃতজ্ঞতা-শ্রদ্ধা-সম্মান আজীবন থাকবে। আশা করা যায় সবার সহযোগীতায় ‘সবার পাঠশালা’ এগিয়ে যাবেই।’ 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।