নওগাঁর সাপাহারে একটি সেবামূলক সংগঠন হালিমা-নজরুল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের লাবনী সুপার মার্কেটের ৩ তলায় হালিমা-নজরুল চৌধুরী ফাউন্ডেশন কার্যালয়ে এলাকার শীতার্ত ও ছিন্ন মূল শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়।
এসময় হালিমা-নজরুল চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদ শাহ্ চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ আল ফারুক চৌধুরী মলিন, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান চৌধুরী, সাপাহার প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা প্রমূখ।
#চলনবিলের আলো / আপন