রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে  তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ(ইউপি)  নির্বাচনে  বিজয়ী চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের সদস্য সহ সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)দুপুরে  জেলা প্রশাসকের  কার্যালয়ে নব নির্বাচিত ১১ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. আতাউল গনি। সংরক্ষিত মহিলা আসনের সদস্য ৩৩ জন ও সাধারণ সদস্য ৯৯ জনকে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, প্রোগ্রাম  অফিসার  মো.  হাবিবুর  রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর,  মহিলা  বিষয়ক  কর্মকর্তা  সালমা  বেগমসহ অন্যরা।
গত ২৮ নভেম্বর  নাগরপুর  উপজেলায়  ১১ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীক নিয়ে ৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন নির্বাচিত হন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।