রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নওগাঁর আত্রাই সহিংসতায় আহত সাংবাদিকের পাশে বিএমএসএফ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
নওগাঁর আত্রাই উপজেলায় ইউপি নির্বাচনের পরর্বতী সহিংসতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র আত্রাই উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিতু মনি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মাতৃজগৎ পত্রিকার উপজেলা প্রতিনিধি মামুন অর রশিদের উপর হামলার ঘটনা ঘটে। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সাংবাদিক মিতু ও মামুন এর শারীরিক অবস্থার খোজ খবর নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের শারীরিক অবস্থার খোজ খবর শেষে আত্রাই থানার ও‘সি মোঃ আবুল কালাম আজাদ এর সাথে দেখা করে সাংবাদিক নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবী জানান। এসময় বিএমএসএফ এর নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহনা টিভি, জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, সহ সভাপতি  দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি খোরশেদ আলম, যুগ্ন-সাধারন সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে সাজু, দৈনিক জয়যুগান্তরের জেলা প্রতিনিধি আব্বাস আলী সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা জয়, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ফামান আলী, দপ্তর সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধুমতি টিভির,দৈনিক জনবাণী‘র পত্রিকার জেলা প্রতিনিধি সজিব হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিবিএ নিউজ এজেন্সি ইউনুস আলী ফাইম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক, গণ্যমাধম্য বিষক সম্পাদক দৈনিক দেশবার্তা জেলা প্রতিনিধি সরদার মাহমুদ হক (উত্তাল), কার্য্য নির্বাহী সদস্য দৈনিক অবজারভার জেলা প্রতিনিধি মোঃ ওবায়দুল হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৮ ডিসেম্বর ২১ইং তারিখে আত্রাই উপজেলার স্যামবাড়ী উচ্চ বিদ্যালয়ে পার্শ্বে এ হামলার ঘটনা ঘটে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।