বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আইন-শৃক্সখলা কমিটির পূর্ব নির্ধারিত মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারমো. আবুল হাশেম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব গোলাম ছরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা প্রমুখ।
সভায় উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তরা।
এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন