বান্দরবান জেলার আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে প্রবীর কুমার রায় কে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সংস্থাপন শাখার স্মারক নং- ৬৯৮ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২১ এর প্রজ্ঞাপন মূলে প্রবীর কুমার রায়কে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী/পদায়ন করা হয়।
বিদায় ইউএনও মোঃ সায়েদ ইকবালকে গত ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–১ অধিশাখার ৭১৬ স্মারক মূলে সিনিয়র সহকারি সচিব (শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন) পদে অন্তর্ভুক্তিতে পদায়ন পূর্বক বদলি করা হলেও প্রশাসনিক দীর্ঘসূত্রিতায় তিনি বহাল থাকেন।
অবশেষে গত ২৩ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আলীকদমে নতুন ইউএনও হিসেবে প্রবীর কুমার রায়কে পদায়ন করেন।
#চলনবিলের আলো / আপন