রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। দিনাজপুর নবাবগঞ্জের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বে-সরকারি সংস্থা ইসলামিক রিলিফ।
বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চত্তরে ২শ  ৫৬ টি অসহায় দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মঝে  শীত বস্ত্র তুলে দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম।  এ সময় থানার (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ,  ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন ।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উপজেলা শাখার প্রজেক্ট কর্মকর্তা  মোঃ নাজমুল হক জানান, উপজেলার  ৩নং গোলাপগঞ্জ ইউপি‘র হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শীতার্তদের অগ্রাধিকার ভিত্তিতে মোট ২৫৬ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।  প্রতি জনকে ২টি চাদর,২টি  কম্বল ও ১টি করে সোয়েটার দেয়া হয় । 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।