রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ছাত্রশিবির নতুন নেতৃবৃন্দকে ছাত্র মজলিসের অভিনন্দন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নব-নির্বাচিত সভাপতি ও নব-মনোনীত সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন ও সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নব-নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রাজিবুর রহমান কে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রত্যাশা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও জোরদার করবে।
তারা আরো বলেন,  ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্রসমাজের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে জাতির জন্য আদর্শ নেতৃত্ব গড়ে তুলবে। নতুন নেতৃত্ব আন্দোলনে নতুন গতি নিয়ে আসবে, যা হবে আগামীর পথনির্দেশ। এদেশের শান্তিপ্রিয়, মুক্তিকামী ছাত্রজনতার বহুল কাঙ্ক্ষিত মুক্তির যুগোপযোগী সিদ্ধান্ত আসবে নতুন নেতৃত্বের মাধ্যমে। নতুন নেতৃত্বের হাত ধরে ইসলামী ছাত্র আন্দোলনের আগামীর পথচলা অতীতের সকল সময়ের চেয়ে আরও বেশি বেগবান হবে। ইনশাআল্লাহ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।