রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ আরিফ হোসেনকে বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ক্লাবে বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অফিসার্স ক্লাবের সদস্য উপজেলা আইসিটি কর্মকর্তা সহিদুল ইসলাম শহীদ-এর সঞ্চালনায় অনুভুতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোঃ হুমায়ুন কবীর, এবং উপজেলার ৬ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের পক্ষে রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তš^ী, উপজেলা কৃষি অফিসার নুর জাহান খাতুন, ওসি(তদন্ত) দুলাল উদ্দীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী সহ আমন্ত্রিত অতিথিসহ অফিসার্স ক্লাবের সদস্যগণ। বক্তাগণ বলেন, মোঃ আরিফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) হিসেবে দায়িত্ব পালন কালে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যাক্ত করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ আরিফ হোসেন বলেন, আমি মাত্র কয়েক মাসের কার্যকালে সবসময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃতিম ভালবাসা সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম তাঁর বক্তব্যে উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকল দপ্তরের অফিসারগণের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোঃ আরিফ হোসেনকে সম্মাননা স্মারক ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমকে ফুল দিয়ে বরণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।