রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরের বীর মুক্তিযোদ্ধাদের তালুকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

না ফেরার দেশে চলে গেলেন বঙ্গবন্ধুর সহচর ও সাবেক এমপি হাতেম আলী তালুকদারের ভাতিজা, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন কমান্ডার মোঃ আব্দুল কাদের তালুকদার (৭০)। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহী …..রাজেউন। তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বুধবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ী ভারারিয়ায় প্রথম ও ১১টায় নন্দনপুর স্টেডিয়াম মাঠে ২য় জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নন্দনপুর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক-শিক্ষক, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ মল্লিক অফিশিয়াল শোকবার্তায় উপজেলা প্রশাসন, গোপালপুরের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্বার শান্তি ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। পরে সংসদ সদস্য ছোট মনির স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করেন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।