রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী, সাধারণ সভা ও নির্বাচন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম জহির, সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
শেষে অনুষ্ঠিত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব) সভাপতি, মোহাম্মদ আলী বাবু (সংবাদ) সাধারণ সম্পাদক, মণীষ চন্দ্র বিশ্বাস (খবরপত্র) সহ-সভাপতি, জামিল মাহমুদ (ভোরের পাতা) সহ-সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ (দি এশিয়ান এজ) কোষাধ্যক্ষ, মোল্লা ফারুক হাসান (আমাদের বরিশাল) দপ্তর সম্পাদক, আতাউর রহমান চঞ্চল (দেশ জনপদ) সহ-দপ্তর সম্পাদক, পার্থ হালদার (কলমের কণ্ঠ) প্রচার সম্পাদক, আরিফিন রিয়াদ (বাংলাদেশের আলো) সহ-প্রচার সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। শেষে করোনাজয়ী সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও আসাদুজ্জামান রিপনকে সংবর্ধনা দেয়া হয়। একইদিন কেককেটে উপজেলা প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।