রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণে অবহিতকরণ সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করনের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসুচি সিডিসি’র আয়োজনে এবং এসেন্ড বাংলাদেশ’র সহযোগিতায় অবহিতকরণ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ইন্সপেক্টর (তদন্ত) দুলাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন প্রমুখ। এসেন্ড বাংলাদেশ’র এসএমও ডা.শরীফ ও রিজিওনাল কো-অর্ডিনেটর ডা. মিজানুর রহমান প্রজেক্টরের মাধ্যমে কালাজ্বরের লক্ষণ, কালাজ্বর সনাক্তকরণ, কালাজ্বর সন্দেহ হলে করনীয় সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করেন।সভায় আলোয়াখোয়া ইউনিয়নের কালাজ্বর থেকে মুক্তিলাভ করা মোঃ হাসান আলী নিজের অনুভুতি ব্যাক্ত করেছেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।