রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা করা হয়েছে। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাব ও স্কাউট দল গঠন নিশ্চিত হওয়ায় শতভাগ উদযাপন আয়োজন করা হয়।বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোঃ আরিফ হোসেন। একটি আদর্শ উপজেলা গঠনে স্কাউটসের করনীয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য রেখে আটোয়ারী উপজেলাকে শতভাগ স্কাউটস উপজেলা ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার (সমাজ উন্নয়ন) আরিফ হোসেন চৌধুরী (মানিক), জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কমিশনার দ্বীপক চন্দ্র সরকার, উপজেলা স্কাউটসের কমিশনার ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ । অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার স্কাউটস সদস্য এবং কাব স্কাউট অংশ নেয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।