রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ’লীগের আরও ৩ নেতাকর্মী স্থায়ী বহিষ্কার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
নওগাঁর সাপাহার উপজেলার ইউনিয়ন পর্যায়ে সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও ৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে (২৭ ডিসেম্বর) সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী কার্ত্তিক সাহা ও সাধারণ সম্পাদক ভুট্টু পাহান ২৪ ডিসেম্বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাপাহার ইউনিয়ন আওয়ামী লীগ এর জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান ও গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের কারনে উপরোক্ত নেতৃবৃন্দকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো।
এবিষয়ে জানতে চাইলে সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান বলেন, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিষ্কৃতদের সাপাহার উপজেলা আওয়ামী লীগের সকল কমিটি থেকে বহিষ্কার ও দলীয় কার্যক্রম থেকে বিরত রাখার জন্য উপজেলা আওয়ামী লীগকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ নেতাকর্মী কে বহিষ্কার করে সাপাহার উপজেলা আওয়ামী লীগ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।