রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে বিজ্ঞান মেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) পালিত হয়েছে। সোমবার বিকালে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিন ব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম । এ সময় সহকারি কমিশনার মো.কারুজ্জামান সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, একাডেমিক সুপার ভাইজার মো. শফিউল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার  ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ষ্টলের মধ্যে প্রথম হয়েছে, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।