বরিশালের আগৈলঝাড়ায় জমকালো অয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্ট সম্প্রদায়ের প্রধান উৎসব শুভ বড়দিন উদ্যাপন করেছে ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চের স্বর্গনীতা ধন্যা কুমারী মারিয়া গীর্জাসহ বিভিন্ন গীর্জায়। তবে অনুষ্ঠানে সরকারের স্বাস্থ্য বিধি ছিল উপেক্ষিত।
প্রশাসন ও খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি, মহাসচিবকে স্বাস্থবিধি প্রতিপালনের জন্য অধিদপ্তর ১৫দফা শুপারিশসহ চিঠি দিলেও তা সর্বোতভাবে উপেক্ষিত করার অভিযোগ করেছেন গীর্জায় আগত প্রার্থণা সভাসহ বিভিন্ন আয়োজনে অংশ নেয়া ধর্মপ্রাণ স্বাস্থ্য সচেতন লোকজন।
সরকারী নির্দেশনার স্বাস্থ্যবিধি অমান্য করে স্বর্গনীতা ধন্যা কুমারী মারিয়া গীর্জায় পাঁচ শতাধিক লোকের সমগম ঘটিয়ে ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয়েছে প্রার্থণা ও ভক্তিমুলক গান। অনুষ্ঠানে একে অপরের সাথে কুশল বিনিময় শেষে কেক, মিস্টি, বিশেষ খাবার (সোমরস) এবং দুপুরে আনন্দ উল্লাসের মাধ্যমে চলে আপ্যায়ন। তবে কারো মুখে ছিল না মাক্স, ছিল না কোন সামাজিক দূরত্ব।
তবে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ অস্বীকার করে ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চের ফাদার ডেভিড ঘড়ামী। তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠান করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম সাংবাদিকদের বলেন, ধর্মীয় অনুভুতিতে আঘাত না আসে সেই দিকে খেয়াল রেখে ব্যবস্থা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন