রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে আমদানিকৃত ক্যাপসিকামের মধ্যে থেকে শাড়ি, থ্রি-পিছ, মাদক ও ঔষধ উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যের মধ্য থেকে বিপুল পরিমান শাড়ি, থ্রি-পিছ, শিশা (মাদক) ও ঔষধ উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
 
রবিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় জাতীয় গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে 
স্থল বন্দরের ৩১ নং ইয়ার্ড থেকে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা আমদানিকৃত ক্যাপসিকামের একটি চালানের মধ্যে থেকে ঘোষণা বহির্ভুত এসব পণ্য উদ্ধার করে। 
 
জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মোঃ ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি, ভারত থেকে ক্যাপসিকামের একটি চালানের মধ্যে শাড়ি, থ্রি-পিছ, শিশা (মাদক) আসছে। এমন খবরে, ভারতীয় ট্রাক 
ডাব্লিউ-বি১১-সি-৩৭৮৯ বেনাপোল বন্দরের ৩১ নং শেডে  কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাক থেকে পণ্য আনলোড করে বিপুল পরিমান শাড়ি থ্রি-পিছ, শিশা (মাদক) ও ঔষধ পাওয়া যায়। 
তবে কি পরিমান মিথ্যা ঘোষণা বহির্ভুত পণ্য তা এখনো নির্নয় করা যায়নি।
 
ক্যাপসিকামের এ চালানের আমদানি কারক সিয়াম এন্টারপ্রাইজ, যশোর। পণ্যটির রফতানি কারক ভারতের বনগাঁও শহরের মন্ডল ইন্টারন্যাশনাল। যার ম্যানিফিষ্ট নং- পি-৬৬৯২/১, তারিখ ২৬/১২/২১। ৫৪৪ প্যাকেজ পণ্যের গ্রোস ওজন ৫৭৩৯ কেজি এবং নীট ওজন ৪৯২৭ কেজি। পণ্যটির সিএন্ডএফ এজেন্ড বেনাপোলের স্বদেশ ইন্টারন্যাশনাল। 
 
এ ব্যাপারে স্বদেশ ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী সোলেমান হোসেন বলেন, আমি শুনেছি ক্যাপসিকামের চালানে কিছু অবৈধ পণ্য পাওয়া গেছে। আমি নিজে ব্যবসা করি না। আমার লাইসেন্সে ফিরোজ হোসেন নামে একজন কাজ করে। আমি তার নিকট থেকে লাইসেন্স  ভাড়া বাদব কোন অর্থও গ্রহন করি না। বিষয়টি জানতে ফিরোজকে ফোন দিলে সে বলে এখন আমি কিছু বলতে পারব না পরে বিষয়টি জানাব।
 
বেনাপোল কাষ্টমস হাউজের জয়েন্ট কমিশনার আব্দুর রশীদ বলেন, আমদানিকৃত পণ্যের ভারতীয় ট্রাক থেকে ঘোষণা বহির্ভুত শাড়ি, থ্রি-পিছ, মাদক ও ঔষধ উদ্ধার করা হয়েছে।  ট্রাক থেকে পণ্য আনলোডাব্লিউ -বি১১-সি-৩৭৮৯ড করা হয়েছে। তবে এখনো গননা করা হয়নি। আমরা গননা করে বিস্তারিত পরে জানাব। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।