রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধায় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. খুরশিদ আলম বাবুল। খেলাটি উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী।
জাকজমকপূর্ণ এ টুর্নামিন্টনটি পরিচালনা করেন,  শুভ সরকার, শুকর আলী, সোহান মিয়া, সুমন মিয়া ও রোমান মিয়া। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মো. জাকির সজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. রিপন হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারন সম্পাদক মো. সাজিদ খান, নাগরপুর সরকারি কলেজের (অব:) সহকারি অধ্যাপক লক্ষ্মী কান্ত সাহা, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজী প্রভাষক মো. সালাউদ্দিন, নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মুশফিক হোসেন শৈবাল প্রমুখ। উদ্বোধনী ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণ করেন ধুবড়িয়া বনাম সলিমাবাদ । 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।