টাংগাইল এর নাগরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামি গবেষনা ও আলোকিত প্রতিষ্ঠান আলোড়ন ইসলামি পাঠাগার ও শারঈ সমাধান রিসার্চ সেন্টার এর উদ্যোগে ইসলামি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ ডিসেম্বর) সকালে কিছলু সুপার মার্কেট অবস্থিত অত্র প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ইসলাম বিভাগের সিনিয়র শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মো.ইলিয়াছ হোসেন (দা.বা) এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের মহাপরিচালক হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম (দা.বা) এর পরিচালনায় ইসলামি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মো.আসাদুজ্জামান (কিছলু)।
ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করেন-
হযরত মাওলানা আব্দুস সালাম আনসারিঅধ্যক্ষ-নাগরপুর কেন্দ্রীয় ইসলামিয়া আলিম মাদ্রাসা।
হযরত মাওলানা হাফেজ আব্দুল লতিফ(দা.বা)খতিব ও ইমাম-চৌধুরী বাড়ি জামে মসজিদ,নাগরপুর।
হযরত মাওলানা মুফতি মো.হারুন অর রশিদ রহমানীমুহতামিম-দারুল উলুম কওমী মাদ্রাসা, রাথুরা।
সার্বিক দায়িত্বে ছিলেন-অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাগণহযরত মাওলানা মুফতি আব্দুল হাদী (দা.বা)।
হযরত মাওলানা হাফেজ মুফতি সাদিক আহমাদ (দা.বা)।
হযরত মাওলানা হাফেজ মুফতি জাকারিয়া( দা.বা)।
হযরত মাওলানা হাসান জামিল (দা.বা)।
হযরত মাওলানা আল আমিন (দা.বা)।
অংশগ্রহণদের মধ্যে থেকে ইসলামি কুইজ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ৫ তম কে ইসলামি বই ও সান্ত্বনা পুরস্কার হিসাবে পাঁচ জনকে পুরস্কৃত করা হয়।
আয়োজিত ইসলামি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকগণ, ছাত্রগন,সাংবাদিকগণ,প্রতিযোগীগণ সহ নাগরপুরের সর্বস্বরের ইসলাম প্রেমিক শুভাকাঙ্ক্ষী গণ।
#চলনবিলের আলো / আপন