নাগরপুর সুদামপাড়ার বাসিন্দা মরহুম আলহাজ্ব মৌলবী ডা.শামসুদ্দীন ও মরহুম শামছুল হক মিয়া (নবা মুন্সী)রুহের মাগফিরাত কামনায় তেবাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও.মুহাম্মদ আ.মালেক ফারুকী সাহেব (দা.বা) এর সভাপতিত্বে ও মোসা.জয়গন নেছা ও মো.গোলাম মাওলা(মা ও ছেলে) এর ব্যবস্হাপনায় ও হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুদ হাসান এর পরিচালনায় এবং সুদাম পাড়া গ্রামের সর্বস্বরের জনগণের সার্বিক সহযোগিতায় শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ খ্রি.সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত সুদামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে চতুর্থ বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টাংগাইলের ঐতিহ্যবাহী আলীগড় সাংস্কৃতিক সংসদের খ্যাতিমান ইসলামিক শিল্পীগণদের মাধ্যমে ইসলামী সংগিত ও পবিত্র কুরআন পাঠের মাধ্যমে তাফসিরুল কুরআন মাহফিলের কার্যক্রম শুরু হয়-
বেলা ২.৪০ টা থেকে ৪.২০ মি. পর্যন্ত প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছির কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক হযরত মাওলানা মো.নূরুল আমিন সাহেব(দা.বা)-রংপুর।
বেলা ২.০০ থেকে ২.৩৫ মি. পর্যন্ত বিশেষ বক্তা হিসাবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছির কুরআন,লেখক ও গবেষক ও উত্তরা বাইতুল মা’মুর জামে মসজিদ এর সম্মানিত খতিব হযরত মাওলানা এ.এইচ.এম আবুল কালাম আযাদ( দা.বা)।এছাড়াও নাগরপুরের ওলামা কেরামগণ তাফসির পেশ করেন।
বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুরের সর্বস্তরের মুসলিম ভাই ও পর্দার আড়ালে মা বোনেরা এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
#চলনবিলের আলো / আপন