রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ টি পরিবার নিঃস্ব

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক দু’টি অগ্নিকান্ডের ঘটনায় ১৭ টি পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। জানাগেছে, বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) সন্ধা প্রায় সাতটার সময় উপজেলা তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিপাা গ্রামের মৃত সাহাবুদ্দিনের পুত্র মোঃ নুর ইসলামের রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী নজরুল ইসলাম, তোহিদুল ইসলাম, সাজু ইসলাম, আবুল হোসেন, আব্দুল খালেক, ফারাজ উদ্দীন ও নাজমুল হকের বাড়ীতে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ঘর-বাড়ি, হাঁস-মুরগী,ধান-চাউল,আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ভূস্মিভুত হয়। পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে গত মঙ্গরবার (২১ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে মির্জাপুর ইউনিয়নের আরাজী কৃষ্ণনগর গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের টেপুর বাড়ির রান্নঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তেই ওই গ্রামের অনিমেষ, ভেমো, বাতাসু, সাতালু, প্রভাত , কুলিন চন্দ্র, বরুন চন্দ্র, দীপেন চন্দ্র ও চৈতন্যের বাড়ির সমস্ত ঘর পুড়ে ভুস্মিভূত হয়। এ অগ্নিকান্ডে ৭টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও পরিবারগুলোর ধান-চাউল, আসবাবপত্র সহ ঘরে রক্ষিত সকল মালামাল ভুস্মিভত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাস্থল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।