রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কিন্ডার গার্টেন ও সোভা শিক্ষা নিকেতন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা কিন্ডার গার্টেন সোসাইটির আওতায় ১১টি কিন্ডার গার্টেন স্কুলের ২৪২ জন (কেজি হতে ৪র্থ শ্রেণি) এবং সোভা এনজিও পরিচালিত ‘সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ এর ১০টি স্কুলের ৬৫জন ( কেজি হতে ৪র্থ শ্রেণি) বাছাইকৃত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্ডার গার্টেনের ১১ টি স্কুল ও সোভা আদর্শ শিক্ষা নিকেতনের ১০টি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভেন্যু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ২৪ ডিসেম্বর গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শেষ হয়। সোভা আদর্শ শিক্ষা নিকেতনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ‘সোভা’ এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ। কেন্দ্র সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন, ‘সোভা’র প্রকল্প সমš^য়কারী মহেশ চন্দ্র রায়। অপরদিকে কিন্ডার গর্টেনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন নিতীশ চন্দ্র বর্মন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।