রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আগৈলঝাড়া থানার আলী হোসেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

বরিশালের জেলার শ্রেষ্ট এসআই নির্বাচিত হলেন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী হোসেন।
মাদক, ইভটিজিং, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন মোহাম্মদ আলী হোসেন।
বুধবার বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ ও কল্যান সভায় বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে মোহাম্মদ আলী হোসেন এর হাতে ক্রেস্ট ও সনদ পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান মিয়া, অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেনসহ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক মোহাম্মদ আলী হোসেন জানান, এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরস্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।