রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বড়দিন উদযাপনে ৫৫টি গীর্জায় সরকারের অনুদানের চাল বিতরণ বড়দিনের নিরাপত্তায় পুলিশ প্রশাসরে প্রস্তুতি গ্রহন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

খ্রিষ্ঠ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন এর উৎসব উদযাপনে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এবছর ৫৫টি গীর্জায় সরকারী অনুদানের ২৭.৫ মেট্টিক টন চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, ওসিএলএসডি জসীম উদ্দিনসহ বিভিন্ন গীর্জার সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র প্রচেষ্টায় ত্রাণ ও পুনঃর্বাসন মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত অনুদানের ২৭.৫ মেট্টিক টন চাল এর ডিও লেটার বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে গীর্জা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের তুলে দেয়া হয়েছে।
এদিকে খ্রিষ্ট স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন নির্বিঘ্নে পালন করতে থানা প্রশাসন ব্যপক নিরাপত্তা গ্রহন করেছে বলে নিশ্চিত করেছেন থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার। তিনি জানান, তালিকা অনুযায়ি উপজেলার গীর্জা গুলোতে সাড়ে পাঁচ শতাধিক খ্রিষ্ট পরিবারের সদস্যরা প্রার্থণায় সমবেত হবেন। নির্বিঘ্নে প্রার্থণা করা এবং বড় দিনের সকল উৎসব উদযাপন করতে উল্লেখযোগ্য গীর্জাগুলোতে নিছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থাসহ সকল গীর্জা ও যাতায়াতের পথে পুলিশী তৎপরতা থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।