রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

এক মিনিটে ৭১ কয়েন রেখে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বরিশালের নিপা’র

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

একটার ওপর আরেকটা এভাবে করে মাত্র এক মিনিটে ৭১টি কয়েন রেখে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা।
ইতোমধ্যে নিপা হাতে পেয়েছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ প্রেরিত স্বীকৃতির সনদ। আর এতে নিপার স্বামীসহ বাবা-মা এবং শুভাকাক্সিখরা বেশ উচ্ছসিত। নুসরাত জাহান নিপা (৩০) নগরীর দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা ও রাজনীতিবিদ দেওয়ান আব্দুর রশিদ এবং গৃহিনী মোসাম্মৎ পারভীনের একমাত্র কন্যা। সরকারী বিএম কলেজ থেকে ক্যামেষ্ট্রি মাস্টার্স পাশ করে বেসরকারী উন্নয়ন সংস্থায় চাকরির পাশাপাশি নিপা অনলাইনের একটি প্লাটফর্মে নিজেকে ভলান্টিয়ার হিসেবে যুক্ত রেখেছেন। বেসরকারী একটি ব্যাংকের কর্মকর্তা কাজী সামসুজ্জামানের সাথে চার বছর পূর্বে নিপার বিয়ে হয়েছে। বর্তমানে তারা নগরীর নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কের একটি বাসায় বসবাস করছেন।
নুসরাত জাহান নিপা বলেন, গতবছর মহামারি করোনার সংক্রমন যখন গোটা দেশে ছড়িয়ে পরে তখন লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখতে পান। যেখানে একটার ওপর একটা কয়েন স্তুপ করে টাওয়ারের মতো তৈরি করা হয়। তিনি বলেন, এভাবে করে ২০১৫ সালে এক মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ারের মতো বানিয়ে এক ব্যক্তি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। এরপর চিন্তা করলাম ওই ব্যক্তি পারলে আমি কেন পারবো না। পরবর্তীতে অনুশীলন শুরু করি এবং চলতি বছরের আগস্ট মাসে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এরপর গত ২৪ নবেম্বর ডকুমেন্টসহ ভিডিও বানিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দেই। সেখানে আমি এক মিনিটে একটার ওপর আরেকটা করে মাত্র এক মিনিটে ৭১টি কয়েন রাখতে সক্ষম হই। তিনি আরও বলেন, গত ৩০ নবেম্বর ই-মেইলে কর্তৃপক্ষ আগের রেকর্ড ভেঙ্গে আমার রেকর্ড গিনেজ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে বলে জানিয়েছেন। পরবর্তীতে গত ২১ ডিসেম্বর কাক্সিখত সনদটি আমি হাতে পাই।
নিপা বলেন, এটি পাওয়ার পর স্বামীসহ বাবা-মা, শ্বশুরবাড়ির লোকজন সবাই বেশ খুশি হয়েছেন। অনেক শুভাকাক্সখীরা অভিনন্দন জানাচ্ছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।