রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বিএনপি’র নেতা সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ইন্তেকাল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আলমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবগ্রাম দক্ষিণ পাড়া মৃত রোস্তম মৃদার ছেলে মোঃ হাবিবুর রহমান হাবিব (হবি চেয়ারম্যান) আর নেই।
তিনি বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নবগ্রাম নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ বুধবার সকাল ১১টায় নবগ্রাম দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
গোপালপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম রুবেল বলেন উপজেলা বিএনপির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি রইল সমবেদনা।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।