রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পরিচিতিসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ৯টি ওয়ার্ডের সাধারণ এবং সংরক্ষিত আসনের  নারী সদস্যদের পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় আউয়ার ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টুর সভাপতিত্বে এ পরিচিতিসভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা মো. বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. সাইদুর রহমান ও মিঠু ঘরামী প্রমুখ। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, ইউপি সচিব মো. রুহুল আমিন, ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম ঘরামী, ২নং ওয়ার্ডের মনোরঞ্জন মন্টু, ৩নং ওয়ার্ডের নান্না হাওলাদার, ৪নং ওয়ার্ডের মো. সবুর মল্লিক, ৫নং ওয়ার্ডের মো. বজলুর রহমান, ৬নং ওয়ার্ডের মো. পনিরুজ্জামান, ৭নং ওয়ার্ডের আব্দুল করিম, ৮নং ওয়ার্ডের মো. জামাল হোসেন ও ৯নং ওয়ার্ডের মো. সুমন (মুন্সী) এবং ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য অপু হালদার, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সনিয়া সিকদার ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মনোয়ারা বেগম প্রমুখ। পরে সৈয়দকাঠি ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পরিচিতিসভার সমাপ্তি ঘটে। উল্লেখ্য, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে চলতি বছরের ২১ জুন প্রথম ধাপে উপজেলার অপর ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উপজেলার ৮টি ইউপি নির্বাচনেই নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হন। এদের মধ্যে ৫টি ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। গত সোমবার (২০ ডিসেম্বর) নবনির্বাচিত সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শপথ পাঠ করেন। এর আগের দিন রবিবার (১৯ ডিসেম্বর) বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের কাছে সৈয়দকাঠির ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা শপথ পাঠ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।