রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

২২ ডিসেম্বর সর্বশেষ আগৈলঝাড়া-গৌরনদী মুক্ত দিবস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

২২ ডিসেম্বর বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ডিসেম্বর দেশের বিজয় ঘোষিত হলেও এর ৬দিন পরে এই দিনে বরিশালের আগৈলঝাড়া-গৌরনদীতে বিজয় পতাকা উড়েছিল।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সর্ব প্রথম সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, এ্যাড. আঃ করিম সরদার এমএলএ-র উদ্যোগে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়। ওই দলের প্রধান ছিলেন মতিয়ার রহমান তালুকদার। তার সহযোগী ছিলেন নুর মোহম্মাদ গোমস্তা। কোটালীপাড়ার হেমায়েত উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় হেমায়েত বাহিনী। তিনি ও তার বাহিনী আগৈলঝাড়া-রামশীল-পয়সারহাট-সিকিরবাজার এলাকায় পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ করেন। সর্বশেষ মুজিব বাহিনীর একটি দল ভারত থেকে ট্রেনিং শেষে আগৈলঝাড়া-গৌরনদীতে এসে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ওই দলের নেতৃত্বে ছিলেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। এছাড়াও রকিব সেরনিয়াবাত, ফজলুর রহমান হাওলাদার ও মেজর শাহ আলম তালুকদার ছিলেন তার সহযোগী। বরিশালের বিভিন্ন এলাকায় পাকসেনারা মুক্তিযোদ্ধাদের কাছে ১৬ডিসেম্বরের পূর্বে আত্মসমর্পণ করলেও এ এলাকায় পাক সেনারা দীর্ঘ ২৮দিন যুদ্ধের পরে ২২ ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
দীর্ঘ ২৮দিন মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর বাধ্য হয়ে এই দিন শতাধিক পাকসেনা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। ফলে বাংলাদেশের সর্বশেষ হানাদারমুক্ত এলাকা হল আগৈলঝাড়া-গৌরনদী।
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সরকারী উদ্যোগে মুক্তিযোদ্ধাদের স্মরণে দেশের দক্ষিনাঞ্চলের বৃহৎ বধ্যভুমি আগৈলঝাড়ার কেতনার বিলে স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। হানাদার বাহিনী ও তাদের দোসররা এই বিলে সহস্রাধিক লোক হত্যা করেছিল নির্বিচারে। যে কারণে আজকের এই দিনটি আগৈলঝাড়া-গৌরনদী মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।