চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলডাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডে জনমত সৃষ্টি ও ভোট পেতে দিন-রাত দোয়া/আর্শিবাদ চেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন মেম্বার পদপ্রার্থীরা। এর ধারাবাহিকতায় নিজের অসম্পূর্ণ কাজ সম্পুর্ণ করতে পুনরায় মেম্বার হতে চান ৪নং পিপরুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দুই দুই বার মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেম্বার
মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ।
জাহাঙ্গীর আলম সোহাগ বলেন , সরকারী বরাদ্দকৃত অর্থায়নে রাস্তাঘাট সহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন করেছি। এছাড়া সরকারের সকল ধরনের সুবিধাদি জনতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশপাশি সাধারণ ও অসহায় মানুষদের সাথে থেকে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। ৬নং ওয়ার্ডে বয়স্ক, বিধবাসহ প্রতিবন্ধী ভাতা’র পাশাপাশি দারিদ্র্য ও কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা, সামাজিক নিরাপত্তা অধিকার থেকে বঞ্চিতদের ভাতা কার্যক্রম চলমান রয়েছে। ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া মহামারি করোনা ভাইরাসে মানুষের জীবন রক্ষায় সরকার ঘোষিত লগডাউনের সময় অসহায় মানুষদের কাছে সরকারের ত্রাণ সামগ্রীর পাশপাশি আমার ব্যক্তিগত অর্থায়নে রাতের আধারে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়েছি । অসুস্থদের জন্য ঔষধ ও নগদ আর্থিক সুবিধা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে উন্নয়ন কাজ করা কঠিন হয়ে পড়ে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ইউঃপিঃ নির্বাচনে মেম্বার পদে অংশ নিয়ে আবারো জনগণের কাছে আমার ফুটবল মার্কায় ভোট প্রত্যাশী । যদি আমি পুনরায় মেম্বার পদে বিজয় হতে পারি তাইলে আমার ওয়ার্ডের উন্নয়ন ও অসমাপ্ত কাজ শেষ করে আমার ওয়ার্ড বাসীদের ভালবাসার ও মূল্যবান ভোটের প্রতিদান দিতে চাই।
#চলনবিলের আলো / আপন