রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে কোভিড-১৯ টিকা পেল ৮৪৬ শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের চিকিৎসাসেবা কেন্দ্র শাফিয়ানে ৮৪৬ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা দেয়া হয়েছে।
 স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে এ দিন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ৮৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯৭ জন ছাত্র ও ১৪৯ জন ছাত্রী। উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার আগেই টিকা দেয়া হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের নিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এই টিকাদান কর্মসূচি সত্যিই প্রশংসার দাবি রাখে।
 কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ মূলত বঞ্চিত শিশু-কিশোরদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ডিসেম্বরের ছুটিতে এই স্কুলের শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি হওয়ার আগে টিকা নিয়ে বাসায় গেলে কোভিড-১৯ সংক্রমণ থেকে অনেকাংশে তারা রেহাই পাবে। তাই শিক্ষার্থীদের টিকা দেয়ার এই সিদ্ধান্তের জন্যে স্বাস্থ্য অধিদপ্তর, জেলা সিভিল সার্জন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।