রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য আমদানি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১০১ মেট্রিক টন বিষ্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ১১টি ভারতীয় ট্রাকে ওই বিস্ফোরক দ্রব্য আমদানি করে।

আজ সোমবার বিকালে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরকের চালানটি চট্রগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনের পথে রওনা হয়।

এর আগে বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১১টি ভারতীয় ট্রাকে এ বিস্ফোরক দ্রবের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এ চালানের কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করেছেন মেসার্স ওয়েলকে নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট।

মেসার্স ওয়েলকে সিঅ্যান্ডএফ এজেন্ট এর স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান বলেন ভারত থেকে আমদানিকৃত বিস্ফোরক দ্রব্য কাস্টমস কতৃক সকল প্রসিডিউর এবং রাষ্ট্রীয় গোপনীয়তা স্বার্থে সকল প্রসিডিউর কমপ্লিট করা হয়।

আমদানিকারক মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান সোহেল বলেন চট্টগ্রাম অঞ্চলে তেল-গ্যাস খননে প্রস্তুতি চলছে। তার জন্য ভারত থেকে এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ায় বিস্ফোরক দ্রব্য বাংলাদেশি ১৭টি ট্রাকে করে বেনাপোল বন্দর থেকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে তেল-গ্যাস খনন কাজে ব্যবহার করা হবে এ বিস্ফোরক দ্রব্য।

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান বলেন অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।