রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বড়াইগ্রামে মাদকসেবনে বাধা দেয়ায় শ্রমিক নেতাকে মারপিট দায়ীদের আটকের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নাটোরের বড়াইগ্রামে মাদকসেবনে বাধা দেয়ায় জেলা মিশুক, সিএনজি ও অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম জালালকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার মানিক হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মানিক উপজেলার জোনাইল গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে। আহত শহীদুল ইসলাম জালাল একই এলাকার মৃত ডা. আব্দুল গফুরের ছেলে। এদিকে, অভিযুক্ত সকল আসামীসহ মাদকবিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতারের দাবিতে বিকালে জোনাইল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, রোববার সন্ধ্যায় জোনাইল কলেজ পাড়ার মৃত তজিমুদ্দিনের ছেলে মোঃ মন্টু জোনাইল বাসস্ট্যান্ড এলাকায় শহীদুল ইসলাম জালালের ভেটেরিনারি দোকানের সামনে মদ সেবন করে মাতলামি করছিল। এ সময় জালাল তাকে সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মন্টু তার সঙ্গে ঝগড়াবিবাদে লিপ্ত হয়। কিছুক্ষণ পরে মন্টু আরো ৫-৬ জনকে সাথে নিয়ে লাঠিসোটাসহ তার দোকানে ফিরে এসে হামলা ও লুটপাট চালায়। এ সময় তারা জালালকে পিটিয়ে জখম করে দোকানের ক্যাশবাক্স থেকে হামলাকারীরা নগদ এক লাখ ১০ হাজার টাকা লুটে নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রাতেই বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।