রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে বিজিবি দিবস উদযাপিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের উদ্যোগে বিজিবি দিবস ২০২১ উদযাপিত হয়েছে।সোমবার (২০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিজিবি’র জন্মস্থান রামগড় জোনে সকালে দোয়া ও মোনাজাত, জোন সদরে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, ভার্সুয়ালি বিজিবি সদর দপ্তরে সভায় অংশ গ্রহণ, খেলাদুলা, দুপুরে প্রীতিভোজ এবং সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

এসময় রামগড় ৪৩ বিজিবি‘র অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্ণেল আনোয়ারুল মাযহার এর সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২০ ইসিবি’র প্রকল্প কর্মকর্তা মেজর এসএম খালেদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড়) হোসাইন মোঃ রায়হান কাজেমী, পৌর মেয়র রফিকুল আলম কামাল সহ প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক সহ বিজিবি’র সদস্য ও পরিবারবর্গ।

উল্লেখ্য ১৭৯৫ সালের ২৯ জুন বর্ডার গার্ড বাংলাদেশের গোড়াপত্তন হয়েছিল।পার্বত্য চট্টগ্রামে লুসাই বিদ্রোহ দেখা দিলে ইস্ট ইন্ডিয়া কর্তৃক ১৭৯৫ সালে ‘ফ্রন্টিয়ার প্রটেকশন ফোর্স’ এর নাম পরিবর্তন করে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ নামে এ বাহিনীর যাত্রা শুরু হয়। সৈন্যসংখ্যা ছিল ৪৪৮। ছয় পাউন্ড গোলা, চারটি কামান এবং দুটি অনিয়মিত অশ্বারোহী দল নিয়ে এই রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠন করা হয়। সীমান্ত এলাকায় সমস্যা বৃদ্ধির কারণে এ বাহিনী পার্বত্য অঞ্চলের অভিযানে অংশ নেয়।৪৪৮ জন সৈন্য নিয়ে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ নামে যাত্রা শুরু করা এ ব্যাটালিয়ন আজ দেশের সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করছে।রামগড় লোকাল ব্যাটালিয়নই আজ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি।বিজিবির এই জন্মস্মৃতি ধরে রাখতে তৎকালীন ৩৩ বিজিবি ২০০৫ সালে রামগড়ে নির্মিত করেছেছে “রাইফেলস স্মৃতিস্তম্ভ “।

রামগড় লোকাল ব্যাটালিয়ন (আর এল বি) থেকে বিবর্তিত হয়ে ১৮৬১ সালে পূর্বাঞ্চলের পুলিশ বাহিনীর নিয়মিত ও অনিয়মিত
১৪৫৪ সদস্য সমন্বয়ে ‘ফ্রন্টিয়ার গার্ডস’ নামে এ বাহিনী পুনর্গঠিত হয়।পরবর্তীতে ১৮৯১ সালে এ বাহিনীর নতুন নামকরণ হয় “বেঙ্গল মিলিটারি পুলিশ”।

১৯২০ সালে ১৬ টি প্লাটুন সমন্বয়ে ‘ইস্টার্ণ ফ্রন্টিয়ার্স রাইফেলস’ নামকরণ করা হয়।১৯৪৭ সালে ভারত বিভাগের পর এবাহিনীর নাম হয়ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস)।দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ০৩ মার্চ এবাহিনীরনামকরণ করা হয় বিডিআর (বাংলাদেশ রাইফেলস)।এবং ২০০৯ সালের পিলখানা হত্যাকান্ডের পর ২০১০ সালে এ বাহিনীর নাম হয় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।