রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ব্যাটারীচালিত গাড়ী বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

ব্যাটারী চালিত যানবাহন বন্ধের প্রতিবাদে বরিশাল নগরীর সদররোডে অবস্থান নিয়ে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের জেলা কমিটির আয়োজনে সবশেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাসদ’র জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সোমবার বেলা এগারোটার দিকে শ্রমিক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম মাস্টার, শ্রমিক নেতা দুলাল মল্লিক প্রমুখ।

বক্তরা বলেন, ব্যাটারীচালিত ইজিবাইক বন্ধ করার পূর্বে সকল গাড়ীর মূল্য বাবদ দেড় লাখ টাকাসহ সকল চালকদের কর্মসংস্থানের নিশ্চিত করার পূর্বে উচ্ছেদ করার চেষ্টা করা হলে সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা আরও বলেন, উচ্ছেদ নয়; আধুনিকায়ন করাসহ সংগ্রাম পরিষদের প্রস্তাবনা যুক্ত করে বিআরটিএ প্রস্তাবিত থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠ ব্যবস্থপনা ও নিয়ন্ত্রন নীতিমালা দ্রুত চুড়ান্ত, দ্রুত নিবন্ধন করা রুট পারমিট এবং লাইসেন্স করে বিভিন্ন মডেলের তিন চাকার গাড়ী আমদানী ব্যবসার হীন স্বার্থে ইজিবাইক, রিক্সা ও ভ্যানসহ ব্যাটারীচালিত যানবাহন উচ্ছেদের জন্য চেষ্টা করা হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।