রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বিজয় দিবস উপলক্ষে সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের সাথে জামায়াতের মতবিনিময় ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন,অনেক ত্যাগ তিতিক্ষা ও অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের সুফল পেতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিমানবন্দর থানার আমীর অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা  ও মহানগর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানার নায়েবে আমীর মাওলানা এনামুল হক শিফন, থানা সেক্রেটারি সুজারুল হক সুজন,থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুর রাহীম সাব্বির,এম বিল্লাহ,মাহবুবুল ইসলাম দিদার, আনিসুর রহমান,আলফাজ উদ্দিন ভূঁইয়া ও বেলাল হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন,বিজয়ের পঞ্চাশ বছর অতিক্রম হলেও মূল লক্ষ্য থেকে আমরা এখনো অনেক দূরে অবস্থান করছি। তাছাড়া ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। একটি মহল বানোয়াট,ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার করে গোটা জাতির মাঝে কৃত্রিম বিভাজন সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একই স্রষ্টার সৃষ্টি হিসাবে অধিকার প্রতিষ্ঠায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ থাকতে  হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মহানগরী আমীর আরও বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকে জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসতেছে। জামায়াতের কোন জনশক্তি দ্বারা সংখ্যালঘু নির্যাতন তো দুরের কথা,কোন জনশক্তি কর্তৃক সংখ্যালঘুদের প্রতি কটূ আচরণের প্রমাণ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরাও দিতে পারবেনা। বিশ্বনবী (সাঃ) এর হাদীসের উদ্ধৃতি দিয়ে জনাব সেলিম উদ্দিন বলেন,কোন মুসলমান দ্বারা সংখ্যালঘু নির্যাতন হলে,কিয়ামতের দিন নবী (সাঃ) ঐ মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন।
অনুষ্ঠান শেষে মহানগরী আমীর সনাতন ধর্মাবলম্বীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।