রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ-এর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্পীকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজ-এর ২১তম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের হলরুমে মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কাজী মোঃ ফজলে বারী সুজা’র সভাপতিত্বে আলোচনা সভায় মরহুম মির্জা গোলাম হাফিজের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ওই কলেজের সাবেক জিবি সদস্য ও মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, জিবি সদস্য মইনুল হক, ইয়াকুব আলী প্রমুখ। বক্তারা বলেন, মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা আজিম উদ্দীন সরকার। তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এল ডিগ্রী লাভ করেন। মির্জা গোলাম হাফিজ ছাত্রাবস্থাই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে পঞ্চগড় থেকে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ থেকে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের ৪র্থ স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু স্পীকারই ছিলেন না তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক সফল মন্ত্রী ছিলেন। তিনি অনেক প্রতিষ্ঠান করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি বার্ধক্যজনিত কারনে ২০০০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম মির্জা গোলাম হাফিজ-এঁর আত্মার মাগফেরাত,স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মমতাজ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ আব্দুল মান্নান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।