রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে মাদকের ডিলার জাবায়ের বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বরিশাল র‌্যাব-৮এর অভিযানে আগৈলঝাড়ায় মাদকের ডিলার আবদুল্লাহ আল জোবায়ের বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার। র‌্যাবের মামলা দায়ের।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, বরিশার র‌্যাব ডিএডি (সার্কেল এ্যাডজুট্যান্ট) সিপিএসপি নূর ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে ডিউটির সময়ে রবিবার সন্ধ্যার পরে গৈলা বাজারের রাব্বি স্টোরের সামনে মাদক কেনা বেচার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময়ে গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মো. আইনুল হকের ছেলে মাদকের ডিলার আবদুল্লাহ আল জেবায়েরকে (২৮) আটক করে। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জোবায়েরের হেফাজত থেকে ৯৫পিচ ইয়াবা উদ্ধার করে। র‌্যাব সদস্যরা এসময় জোবায়েরের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রির নগদ ৭২৫টাকা উদ্ধার করে।
রবিবার রাতে আটককৃত জোবায়েরকে থানায় সোপর্দ করে র‌্যাব ডিএডি (সার্কেল এ্যাডজুট্যান্ট) সিপিএসপি নূর ইসলাম বাদী হয়ে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, নং-৯ (১৯.১২.২১)।
গ্রেফতারকৃত জোবায়েরকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।