রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বিজয় মাসে চিরবিদায় নিলেন বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে মহান বিজয়ের মাসে চিরবিদায় নিয়ে চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন (৭৫)। তিনি উপজেলার মুশুল্লী ইউনিয়নের কামালপুর গ্রামের সরকার বাড়ির নিবাসী। মুক্তিযুদ্ধে সাহসী যোদ্ধা হিসাবে সক্রিয় এই বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন রোববার (১৯ ডিসেম্বর) অসুস্থাবস্থায় ঢাকার দীন মোহাম্মদ খান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ আগামীকাল দুপুর ২.০০ ঘটিকায় মুশুলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাযায় শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের মৃত্যুতে নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া নান্দাইল প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।