রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার  উদ্যোগে ৫০ তম বিজয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইলের  নাগরপুরে  সামাজিক  স্বেচ্ছাসেবী  ও  সেবামুলক   সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫০ তম  মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।  দিবসটি  উপলক্ষে  উপজেলার  শেখ হাসিনা সেতু সংলগ্ন ধলেশ্বরী  নদীর  কুলে  বনভোজন ও  সাংস্কৃতিক  অনুষ্ঠানের  আয়োজন করেন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  সংস্থার সভাপতি ও ল্যাব ওয়ান হাসপালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেন। সাধারন  সম্পাদক  মো.   তোফাজ্জল    হোসেন    তুহিন    এর    সার্বিক ব্যবস্থাপনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতিল ভাংগা,চেয়ার খেলা সহ গ্রামীন নানান খেলাধুলায়  মেতে উঠেন সংস্থার  সদস্য  সহ  উপস্থিত  সকল  দর্শক।
 অনুষ্ঠানে আরো উপস্থিত   ছিলেন,   সংস্থার  সহ- সভাপতি  মো.  নুরুল  ইসলাম   ও  মো. শাহিন মিয়া সহ  উপদেষ্টা পরিষদের সম্মানীত  সদস্য সুবেদার (অব:) মো. চান খান, মো. আ. রহমান, অ্যাড. আশরাফুন নাহার স্বপনা, মো. মিজানুর রহমান শাহিন প্রমুখ।
অনুষ্ঠান  শেষে  ল্যাব ওয়ান  হাসপালের  সৌজন্যে  বিভিন্ন খেলায় অংশ গ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।