রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু কবিতা পরিষদের স্মারক সম্মাননা প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে কবি ও সাহিত্যিকদের স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
বঙ্গবন্ধু কবিতা পরিষদের জেলার গৌরনদী উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে মিলন মেলা বসেছিলো। বঙ্গবন্ধুর বোনের নামে প্রতিষ্ঠিত গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সংবর্ধিত কবি বিপিন চন্দ্র বিশ্বাস।
বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক অধ্যাপক আব্দুল হাকিম, কবিরত্ম শিকদার রেজাউল করিম, সহকারী অধ্যাপক কবি জিনাত জাহান খান প্রমুখ। সবশেষে সাতজন কবি ও সাহিত্যিককে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।