রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা। প্রতিবছর মত এবারও শনিবার (১৮ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরন করেন। তারা বিভিন্ন এলাকায় অসহায়,দুস্থ,মানুষ খুজে তাদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। বানারীপাড়া উপজেলার – উপজেলা সদর, ৩নং সৈয়দকাঠী ইউনিয়নের -দিদিহার,নলশ্রী,বাংলাবাজার,তালাপ্রসাদ,আউয়ার,মসজিদবাড়ী,গ্রামগুলোতে বিতরন করেন এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ রুবেল বেপারী, সিনিয়র উদেক্তা মোঃ আবদুল্লাহ, উদেক্তা মোঃ কাওসার বালী, মেহেদী আল মামুন, ইব্রাহীম,সদস্যঃ  তরিকুল ইসলাম,আরিফুল ইসলাম, সাফায়েত মল্লিক,আবির ,জিহাদুল প্রমুখ।এসময় কম্বল নিতে অসহায় ও দুঃস্থ’রা বলেন,শীত দূর করার কোন ব্যবস্থা না থাকার কারণে গত কয়েকদিন ধরে খুব কষ্ট পাচ্ছিলাম। আজ কম্বল পেলাম। এখন আর শীতে কষ্ট হবে না। আমরা সদস্যদের সবাইকে  ধন্যবাদ জানাই।
এ সময় প্রতিষ্ঠাতা মোঃ রুবেল বেপারী বলেন,প্রতি বছরের মত আমরা এবারও কম্বল বিতরণ করলাম অসহায় শীতার্তদের মাঝে, নিজেরা জরিপ করে তাদের বাছাই করে কম্বল দিয়েছি। তারা কম্বল পেয়ে খুব খুশি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।