রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় ৫ দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
” পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি; বাল্যবিবাহ এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি”, এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানের লামায় ৫ দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার (১৮ -২৩) সপ্তাহ অনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর ২০২১ ইং) সকাল ১১টায় গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ  পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বেলা ১১টায় টি টি এন্ড ডিসিস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে লামা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমের সভাপতিত্বে ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
 এ সময় তিনি বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর দীর্ঘদিন সুনামের সাথে সেবা প্রদান করে যাচ্ছে। এটি সরকারের একটি জন গুরুত্বপূর্ণ বিভাগ। পরিবার পরিকল্পনার মাধ্যমে সরাসরি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা বিষয়ে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন।জাতীয়ভাবেও লামা উপজেলা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন।
তিনি আরো বলেন, সেবা সপ্তাহ থাকছেন লাইগ্রেশন, বড়ি, প্রদানের পাশাপাশি দীর্ঘমেযাদী নারী-পুরুষের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ কল্পের ব্যবস্থা। এই সেবার মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
লামা উপজেলার পৌরসভাস্থ (১ নং ওয়ার্ড) গজালিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা তারানুন মেঘলার স্বাগত বক্তৃতায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলার সরবরাহ অফিসার রায়হানুল ইসলাম শোভন,পৌর কাউন্সিলর মোঃ বশির আহমদ,শিক্ষক আব্বাস আহমদসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও মা ও শিশু কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় অতিথিগণ কিশোরীদের সচেতনতার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।