রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে নেতা কর্মীদের সমন্বয়ে বিশাল মিছিল উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জরো হতে থাকে। সেখান থেকে ব্যান্ড পার্টিসহ বন্যাঢ্য বিজয় শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ’র সভাপতিত্বে নেতা কর্মীদের উদ্যেশ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শুভেচ্ছাসহ জাতির পিতার ভাগ্নে (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বিজয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সরদার, বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরণিযাবাত, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ দলের সর্বস্তরের নেতা কর্মীরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।