রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে “ আদর্শ বিদ্যানিকেতন” শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে আদর্শ গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালনায় ‘আদর্শ বিদ্যানিকেতন’ নামক একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে আদর্শ বিদ্যানিকেতন চত্বরে এক আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম প্রধান। শিক্ষক মোঃ দারাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত সুধিজন ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানটির বৈশিষ্ট এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অনুভুতি ব্যক্ত করে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও আদর্শ বিদ্যানিকেতনের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রমজান আলী। আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, আদর্শ গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ জয়নুল হক, পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ বেলালুর রহমান, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ লিটন আলী, বিএম কলেজের প্রভাষক মোঃ সোলেমান আলী প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।