শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বিজয় দিবসে সাবেক ছাত্র নেতা এমডি মামুনের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাবেক ছাত্র দল নেতা ও বর্তমানে বিএনপি’র প্রভাবশালী নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদের প্রতি মাগফেরাত কামনা সহ বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলার সদর কেন্দ্রীয় স্মৃতি সৌধ হতে নান্দাইল নতুন বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় এমডি মামুনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফেরার পথে পিছন দিক থেকে অতর্কিতভাবে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা এ.এফ.এম আজিজুল পিকুলের কর্মীরা হামলা করে বলে এক জরুরী প্রেস ব্রিফিংয়ে তিনি জানান। উক্ত হামলায় পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম ভূইয়া শুভ, স্বেচ্ছা সেবক দল নেতা রায়হান হাসান, মোঃ হৃদয় হাসান, মোঃ ফরহাদ মিয়া, ছাত্রদল নেতা মোঃ আকাশ ও  জয়নাল সহ আরোও ২/৩জনকে আহত হয়। পরে সাবেক ছাত্রদল নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নান এ বিষয়টি দলের হাইকমান্ড নেতৃবৃন্দ সহ প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের অবহিত করে সুবিচার প্রার্থনা করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।